এড. আব্দুল আওয়াল জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত
জামালপুর প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামালপুর জেলা শাখার সেক্রেটারী আলহাজ্ব এড. মোঃ আব্দুল আওয়াল কে আবারো জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করা হয়েছে। জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ গোলাম নবী ১ জুলাই মঙ্গলবার রাত্রে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গমন করেন। যাওয়ার প্রাক্কালে তার অনুপস্থিতিতে জেলা বারের সভাপতির দায়িত্ব পালনের জন্য সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আব্দুল আওয়াল কে আহ্বান জানান এবং তার রোগ মুক্তি জন্য দোয়া কামনা করেন।
উল্লেখ্য ইতিপূর্বে এডভোকেট গোলাম নবী সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকা কালীন সময়ে জেলা বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এড. মোঃ আব্দুল আওয়াল কে ভারপ্রাপ্ত সভাপতি নিযুক্ত করেছিলেন।
এডভোকেট আব্দুল আওয়াল বলেন আমাদের বারের সভাপতি চিকিৎসা শেষে সুস্থ হয়ে, যেন সুন্দর ভাবে আমাদের মাঝে ফিরে আসেন, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। তিনি সকলের নিকট তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
