বকশিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
বকশিগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে আহত স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় ঘাতক স্বামী ওয়াহেদ আলীকে অটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, লাভলী বেগমের সাথে তার স্বামীর প্রায় ঝগড়া লেগেই থাকতো। গত মঙ্গলবার রাত ৩টার দিকে পৌর শহরের নামাপাড়া এলাকার নিজ বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী লাভলী বেগমকে (৫০) তার স্বামী ওয়াহেদ আলী (৭০) ছুরি দিয়ে বুক ও শরীরের বিভিন্ন স্থানে কয়েকটি আঘাত করে। ছুরিকাঘাতে আহত লাভলী বেগমের চিৎকারে তার ছোট ছেলে, ছেলের বৌ ও স্থানীয়রা এসে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ৪টার দিকে লাভলী বেগম মারা য়ায়।
বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, স্বামী ওয়াহেদ আলীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
