উপজেলার সংবাদজামালপুরসদর

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, জামালপুর শাখার উদ্যোগে দিনব্যাপী ঈদপুনর্মিলনী ওস্মরণ সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি:

সম্প্রীতি, সৌহার্দ্যে ও ভ্রাতৃত্বের সেতু বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশের অন্যতম বিদ্যাপিট ও দক্ষিণ এশিয়ায় অপরূপ নৈসর্গিক সৌন্দর্য মন্ডিত রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, জামালপুর শাখা আয়োজিত দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ও স্মরণ সভা গত শনিবার ৫ জুলাই সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। রাবিয়ানবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আনন্দ-উচ্ছ্বাসে পুরো আয়োজন ছিল প্রাণবন্ত, সুশৃঙ্খল ও আনন্দঘন।

দুটিপর্বে সাজানো হয় অনুষ্ঠানমালা। প্রথম পর্বে ছিল অভ্যর্থনা, রেজিস্ট্রেশন, পবিত্র কুরআন তেলাওয়াত, গীতাপাঠ, শোক প্রস্তাব গ্রহণ, আলোচনা ও স্মৃতিচারণ এবং দ্বিতীয় পর্বে ছিল সাংগঠনিক আলোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন ও সাংস্কৃতিকঅনুষ্ঠান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন, জামালপুর শাখার আহ্বায়ক ও সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম এস এম আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এইচ এম মোস্তাফিজুর রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিচারণ করে আলোচনায় অংশ নেন সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃহারুন-অর-রশিদ, সাবেক অধ্যক্ষ প্রফেসরড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, মেলান্দহ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাসুম আলম খান, সরিষাবাড়ী কলেজের সাবেক অধ্যক্ষ আলীআকবর ফকির, ড. আব্দুল মজিদ তালুকদার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক খন্দকার মোহাম্মদ ইতিমোদদৌলা হিন্দোল, রাবিয়ান এডভোকেট খাজা নাজিম উদ্দিন, মাহমুদুল হক দুলাল, রেজাউল করিম বাবলু, মো: রইছ উদ্দিন বাবু, মো: আখলাছুর রহমান সোনা, আহাম্মেদ কাদরী লিটন, সানোয়ার সামছী, মো: সামিউল প্রমুখ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুহূর্তগুলোর জন্য নস্টালজিক অনুভব করেন বক্তারা। তারা তুলে ধরেন অগ্রজ সতীর্থরা কিভাবে পরস্পরের প্রতি সাহায্য, সহযোগিতা, সহমর্মিতা, আশ্রয়-প্রশ্রয়, স্নেহ-ভালবাসা দিয়ে একজন আরেক জনকে আগলে রেখেছেন। কেউ কেউ তাদের কষ্ট, আনন্দ, বেদনা ও সাফল্যের কথাও তুলে ধরেন। আয়োজকদের পক্ষ থেকে আগামী ডিসেম্বরে আরও বৃহৎ পরিসরে একত্রিত হওয়ার ঘোষণা দেন।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত রাবিয়ানবৃন্দের পরিচয় পর্ব শেষে ১৯৯২ সালের পর থেকে অদ্যাবধি এই এসোসিয়েশনের যে সকল সদস্য প্রয়াত হয়েছেন তাদের মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ আলী আকবর ফকির। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক জয়শ্রী ঘোষ, সাজ্জাদ হুসেন ও জি এম ইকরামুল কবীর। অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তাদের প্রাণচাঞ্চল্যকর সঞ্চালনা অনুষ্ঠানে উপস্থিত সবার মাঝে মুগ্ধতা ছড়িয়েছে।

ক্ষুদ্র পরিসরে সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা ও সঙ্গীত পরিবেশন করেন রাবিয়ানবৃন্দ। উপস্থিত সতীর্থদের সুন্দর ফ্রেম বন্দির মধ্য দিয়ে সাঙ্গ হয় মিলন মেলা।

এছাড়া, অনুষ্ঠানে আগত রাবিয়ানদের বিনামূল্যে চিকিৎসা সেবা দানের লক্ষ্যে স্থানীয় আইডিয়াল জেনারেল হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *