বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে জামায়াত নেতার মতবিনিময়

বকশীগঞ্জ প্রতিনিধি: ০৮ জুলাই মঙ্গলবার বকশীগঞ্জের দু’টি প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর জেলা শাখার সাবেক আমীর এবং জামালপুর -০১ (দেওয়ানগঞ্জ – বকশীগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী প্রেসক্লাবের সদস্য সহ সাংবাদিক ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেন। আজ বিকেলে তিনি বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাম্প্রতিক উদ্বোধনকৃত ক্লাবে এসে সংবাদ কর্মীদের সাথে কথা বলেন।এর পর সন্ধ্যায় তিনি বকশীগঞ্জ মডেল প্রেসক্লাবে আলাদাভাবে ঐ ক্লাবের সদস্য সহ মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেন। উভয় মতবিনিময় সভায় সমকালীন দেশের রাজনৈতিক ও বকশীগঞ্জের সামাজিক প্রেক্ষাপট সহ বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত পেশাজীবী সপ্তাহ পালনের অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশের বিভিন্ন আন্দোলন সংগ্রামে জামায়াতে ইসলামীর ভুমিকা উল্লেখ করে গত বছরের জুলাই আন্দোলনের স্মৃতি চারন করে অবিলম্বে জুলাই সনদ ঘোষণার জন্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। তিনি জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জামায়াতে ইসলামীর প্রস্তুতি উল্লেখ করে বলেন এপ্রিল, ফেব্রুয়ারি, ডিসেম্বর যখনই জাতীয় সংসদ নির্বাচন হোক, জামায়াত নির্বাচনের জন্যে সবসময় প্তস্তুত আছে কিন্তু শেখ হাসিনার প্রহসনের নির্বাচনের মত দুর্নীতিবাজ, চাঁদাবাজদেরকে ক্ষমতায় বসানোর সংস্কারবিহীন সাজানো নির্বাচন জনগণ গ্রহন করবেনা, কালো টাকায় প্রভাবিত কোন নির্বাচন হতে দেয়া হবেনা, সকলের জন্যে সমান সুযোগ সুবিধার বৈষম্য মুক্ত পরিবেশে নির্বাচন হতে হবে এ জন্যে মৌলিক সংস্কার সম্পন্ন করেই জাতীয় নির্বাচন দিতে হবে।. উপজেলা পেস ক্লাবের সভায় ক্লাবের সভাপতি হেদায়েতুল ইসলাম, সাধারণ সম্পাদক জি এম ফাতিউল হাফিজ বাবু, সাফিনুর ইসলাম মেজর প্রমুখ এবং মডেল প্রেসক্লাবে ক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, সাধারণ সম্পাদক ফিরোজ আল মুজাহিদ বাবু প্রমুখ বক্তৃতা করেন । উভয় সভায় ক্লাবের অন্যান্য সদস্য মন্ডলী উপস্থিত ছিলেন। উভয় মতবিনিময় সভায় জামায়াত নেতা নাজমুল হক সাঈদীর সাথে জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল, পৌরসভার আমীর মাওলানা আবদুল মতিন, শ্রমিক নেতা হাজী রাসেল মাহমুদ, ইসলামী ছাত্রশিবির বকশীগঞ্জ উপজেলা সভাপতি রবিউল ইসলাম রিশাত প্রমুখ বক্তৃতা করেন. জামায়াত ও শিবিরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বকশীগঞ্জে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের তিনটি ক্লাব বিদ্যমান থাকায় আজ জামায়াত নেতা নাজমুল হক সাঈদী দু’টি প্রেসক্লাবে মতবিনিময় করেন এবং খুব শীঘ্রই তিনি অপর প্রেসক্লাবটিতেও মতবিনিময়ে যাবেন বলে জানান।তিনি বকশীগঞ্জের সাংবাদিক ও মিডিয়া কর্মীদেরকে বিভক্ত না থেকে একটি ক্লাব বা সংগঠনে ঐক্যবদ্ধ হবারও আহবান জানান।
