উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

দুরমুঠ ইউনিয়নে বিএনপির নতুন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের উদ্বোধন


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধঃ  ১৪ জুলাই দেশব্যাপী পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ১ নং দুরমুট ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্যপদের নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। দুরমুট মিয়াবাড়ী প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।তিনি বলেন,এই নতুন সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কারা করতে পারবে আর কারা পারবে না। এই বিষয়টা ইতিপূর্বে বলা হয়েছে। আমি আবারো মনে করিয়ে দিচ্ছি। যারা আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিলেন,যারা থানা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্র লীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ,তাতী লীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগসহ তার অঙ্গ সংগঠনের সাথে জড়িত ছিলো। এমন লোককে বিএনপিও সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ করা যাবে না। আর যারা আওয়ামী লীগে শুধু ভোট দিচ্ছে কিন্তু আওয়ামী লীগের কর্মকাণ্ডের সহিত জড়িত না তারা সদস্য হতে পারবেন। নানান শ্রেণির পেশাজীবি মানুষ কে আমরা বিএনপির পক্ষ থেকে দাওয়াত দিবো সদস্য পদ নবায়ন করার জন্য ও নতুন সদস্য পদ সংগ্রহ করতে পারবে যেমন, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা,পুলিশ, সচিব,শিক্ষক, সিএনজি চালক,ব্যবসায়ী,অটোচালকসহ নানান শ্রেণির পেশাজীবি মানুষ।
দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান বাদল মিয়ার সঞ্চালনায় এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা ,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনিরুজ্জামান শিপলু, পৌর যুবদলের আহ্বায়ক মোবারক হোসেন,ইউনিয়ন বিএনপির নেতা আব্দুস সালাম, আব্দুল রহিম,যুবদল নেতা হেলাল উদ্দিন, ছাত্রদল নেতা মারুফ হোসেন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *