উপজেলার সংবাদজামালপুরদেওয়ানগঞ্জ

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ  ১৩ জুলাই রবিবার সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হাছিনা বেগম; উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় এবং ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান (পিএসসি) মহোদয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

পরে, জামালপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ হতে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও উক্ত আইন-শৃঙ্খলা মিটিংএ জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, রাজনৈতিক দলের প্রতিনিধিগণ, বিভিন্ন সামাজিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ সহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *