উপজেলার সংবাদ

নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন কাজী শাহনেওয়াজ 

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ আবারো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন নেত্রকোনা জেলার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন।তিনি

গত জুন/২০২৫ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে নেত্রকোনা মডেল থানার ওসি হিসাবে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।  ১৫ জুলাই মঙ্গলবার ২০২৫ ইং তারিখে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক ক্রাইম কনফারেন্সে জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম মহোদয় নেত্রকোনা জেলার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনের হাতে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার প্রদান করেন। পুরস্কার প্রদান করাই তিনি

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মির্জা সায়েম মাহমুদ পিপিএম সহ সকল সিনিয়র স্যারদের প্রতি। বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার নেত্রকোনা মডেল থানার প্রিয় সহকর্মী দের প্রতি।তিনি সকলের প্রতি দোয়া কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *