উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর পুলিশ সুপার কার্যালয়ে বারি উদ্ভাবিত উন্নত জাতের বৃক্ষরোপণ

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ জামালপুর পুলিশ সুপারের কার্যালয় ফলজ গাছের চারা রোপণ করা হয়েছে।

২২ জুলাই মঙ্গলবার ২০২৫:
জামালপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর সহায়তায় পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বারি উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাতের ফলজ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বারি আম-৩ ও বারি পেয়ারা-২ জাতের উন্নত ফলজ গাছের চারা রোপণ করা হয়। উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, জামালপুরের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়।

বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা এবং পুনাক জামালপুরের সভানেত্রী জনাব নওরীন মুন্না।

বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং এই বৃক্ষরোপণ কার্যক্রমের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন ড. মোঃ মঞ্জুরুল কাদির, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, বিএআরআই, জামালপুর; মোঃ সোহেল মাহমুদ, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; মোঃ রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার; মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১, জামালপুর; আবু ফয়সল মোঃ আতিক, অফিসার ইনচার্জ, জামালপুর থানা; মোঃ জাহাঙ্গীর কবির, টিআই-১, জামালপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *