মেলান্দহে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই শনিবার বেলা ১১ টার দিকে মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাসেম। দুর্নীতি দমন কমিশন, সমম্বিত জেলা কার্যালয়,জামালপুর এর আয়োজিত ও মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি মেলান্দহ, জামালপুর এর বাস্তবায়নে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর -শেরপুর, এর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক আতিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র (ইংরেজি) শিক্ষক জাহাঙ্গীর আলম, টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিজানুর রহমান মিজান, মেলান্দহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, সাংবাদিক আব্দুল মোতালেব মোল্লা, সাংবাদিক দিলরুবা ইয়াসিন রুমা প্রমুখ। বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতিত, দুর্নীতি নির্মূল করা কোন ক্রমেই সন্ভব নয়।দেশের সার্বিক উন্নয়ন বাধা গ্রস্ত হওয়ার মূল কারণই দুর্নীতি। এই দুর্নীতি প্রতিরোধ করতে পারলে দেশের সার্বিক উন্নয়ন সন্ভব। বিতর্ক প্রতিযোগিতা অংশ গ্রহণ করেন কয়েকটি স্কুল এর প্রথম স্থান অধিকার করেন মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,দ্বিতীয় স্থান অধিকার করেন টনকী জোবায়দা জব্বার উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হিসেবে ১ম স্থান অর্জন করেন মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী মোহনা ঘোঘ। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন অতিথিবৃন্দ।
