ব্যানারেরপাড় ফাজিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হলেন সাবেক অধ্যক্ষ হাসমত উল্লাহ
নিজস্ব প্রতিবেদক: জামালপুর সদর উপজেলার নান্দিনার ৯নং রানাগাছা ইউনিয়নের বানারেরপাড় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মনোনীত হয়েছেন সাবেক অধ্যক্ষ মাওলানা হাসমত উল্লাহ। এছাড়াও অত্র মাদ্রাসার বিদ্যোৎসাহি সদস্য মনোনীত হয়েছেন হেদায়েতুল্লাহ আলমাস। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রারের কার্যালয় মোহাম্মদপুর ঢাকা থেকে গত ১৭ জুলাই-২০২৫ স্বাক্ষরিত পত্র মাদ্রাসায় পৌছে। ঐতিহ্যবাহী বানারেরপাড় ফাজিল (ডিগ্রী) মাদ্রাসাটি ধর্মীয় শিক্ষা প্রসারে বহু বছর ধরে আলো ছড়াচ্ছে। নতুন এ কমিটি শিক্ষার মান এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এজন্য নবগঠিত গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও অন্যান্য সদস্যদের অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। উল্লেখ্য, নব নির্বাচিত সভাপতি হাসমত উল্লাহ অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিদ্যোৎসাহি সদস্য হেদায়েতুল্লাহ আলমাস একজন বিশিষ্ট সমাজসেবক এবং ব্যাংকার। তারা উভয়ে দোয়া কামনা করেছেন।
