আলোচিতইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুরে চাঁদাবাজি সন্ত্রাসী হামলা ভাংচুর,লুটপাটের অভিযোগ আদালতে মামলা


জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পলবান্দা ভাটিপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের কাছে চাঁদা দাবি করায় এবং চাঁদা না দেওয়ায় প্রতিপক্ষের বাড়ীঘরে হামলা ভাংচুর লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী ভুক্তভোগী একই এলাকার পলবান্দা ভাটিপড়া গ্রামের বাসিন্দা মৃত ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ মোতালেব(৫৫) তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। আদালতের মামলা সূত্রে জানা গেছে একই এলাকার বাসিন্দা আব্দুল মালেক এর ছেলে আতিকুল্লাহ গংরা প্রতিপক্ষ মোঃ মোতালেব এর কাছে সম্প্রতি ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে অপর প্রতিপক্ষ আতিকুল্লাহ গংরা। পরে আতিকুল্লাহ গংরা চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে মোঃ মোতালেব এর বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর, স্বর্ণের গহনা, টাকা পয়সা, গরু লুটপাট করে নিয়ে যায় বলে অভিযোগে জানা গেছে। ঘটনার বিবরণে জানা গেছে গত ২৬/৬/২৫ইং তারিখে বৃহস্পতিবার সকাল আনুমানিক সকাল ৭ টার দিকে ইসলামপুরের পলবান্দা ভাটিপড়া গ্রামের একই এলাকার বাসিন্দা মোঃ আব্দুল মালেক এর ছেলে আতিকুল্লাহ (২৫) গংদের নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা, ছামুরাই,হকিষ্টিক, চাইনিজ কুড়াল, লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে প্রতিপক্ষ মোঃ মোতালেব এর বাড়ীঘরে হামলা চালিয়ে বাড়ীঘরের আসবাবপত্র, ভাংচুর করে এতে প্রতিপক্ষ মোতালেবের প্রায় আশি হাজার টাকার আসবাবপত্র ভেঙে ক্ষতি সাধন করে সন্ত্রাসীরা।
এ সময় হামলাকারীরা ১ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যাহার মূল্য দেড় লক্ষ টাকা,এছাড়াও হামলাকারীরা ঘরের সুকেজের ড্রয়ারের ভিতর থেকে গরু বিক্রির ৩ লক্ষ নগদ টাকা অসৎ উদ্দেশ্য চুরি করে নিয়ে যায় এবং গোয়াল ঘর থেকে একটি বকনা গরু চুরি করে নিয়ে যায় যাহার মূল্য ১ লক্ষ পনের হাজার টাকা। প্রকাশ থাকে যে এইসব ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে বলে অভিযোগে জানা গেছে। এই বিষয়ে ভোক্তাভোগী পরিবার পক্ষ থেকে মোঃ মোতালেব বিজ্ঞ মামলা আমলী নেওয়ার আদালত ইসলামপুর, জানালপুরে সি,আর,আদালতে একটি মামলা দায়ের করেছেন। যাহার মামলা নংসিআর মোঃ নং ৩৮৩ (১)২৫ইং তারিখ ২০/৭/২৫ ইং। বিজ্ঞ আদালত পুলিশ ইনভেষ্টিগেশন ব্যুরো পিবিআই কে তদন্ত করে আইনগত ব্যবস্থাগ্রহণ করতে আদেশ দিয়েছেন। এ দিকে আসামি আতিকুল্লাহ গংরা বাদীপক্ষ কে প্রতি নিহিত হুমকি ধামকী দিয়ে যাচ্ছে ও বিভিন্ন প্রকার মামলা দিয়ে হয়রানি করে আসছে বলেও বাদী মোঃ মোতালেব এই প্রতিবেদক কে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *