উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে বাংলাদেশ শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ জামালপুরের মেলান্দহ উপজেলার বাংলাদেশ শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে গত ২ আগষ্ট শনিবার সকাল ১০ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি মেলান্দহ উপজেলা শাখা এর আয়োজিত মত বিনিময়ে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতির মেলান্দহ উপজেলা শখার সভাপতি মো: মাসুদুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি ও জামালপুর -৩ আসনের বিএনপির এমপি প্রার্থী মেলান্দহ – মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মঞ্জুরুল কবির মঞ্জু।
বাংলাদেশ শিক্ষক সমিতি মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মো আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার।সভায় আরো বক্তব্য রাখেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমান মাষ্টার।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি মেলান্দহ উপজেলা শাখার সদস্য,উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকমন্ডলীসহ বিদ্যালয়গুলোর বিভিন্ন শ্রেণির কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *