উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃগত শনিবার (০২ আগস্ট) সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে মান্যবর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে বিদায়ী অতিথি মোঃ সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর এর বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, জামালপুর।

বদলিজনিত বিদায়ে সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন বিদায়ী অতিথি। ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সহকর্মীদের বক্তব্যে কর্মময় জীবনে বিদায়ী অতিথি দক্ষ, গুণী ও মানবিক গুণাবলী সম্পন্ন পেশাদার কর্মকর্তা হিসেবে আলোচিত হন। সহকর্মীরা বিদায়ী অতিথির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে তাদের ভালো গুণাবলী তুলে ধরেন। তিনি তার পেশাগত ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন এবং জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জামালপুর; মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল), জামালপুর; মোঃ রাজু আহম্মেদ, সহকারী পুলিশ সুপার; অফিসার ইনচার্জবৃন্দ; জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *