আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ৩২ জন প্রার্থী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্তভাবে নির্বাচিত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলা হতে
স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে চাকরি পেলেন ৩২ জন প্রার্থী।

গত রবিবার (৩১ আগস্ট) সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স জামালপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে জামালপুর জেলা হতে যোগ্য প্রার্থী নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় ৭৩ জন উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা গ্রহণ করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সম্মানিত সভাপতি, জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জামালপুর মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।

পরবর্তীতে বেলা ৩,৩০ ঘটিকায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে জামালপুর জেলার চূড়ান্ত ফলাফল প্রকাশ ও উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান সম্মানিত পুলিশ সুপার মহোদয় ও নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ।

পুলিশ সুপার জামালপুর মহোদয় উপস্থিত প্রার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আমরা নিয়োগের প্রথম দিন থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে এই (টিআরসি) নিয়োগ প্রক্রিয়াটি শেষ করেছি।

এখানে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে তারা সকলেই নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্থান পেয়েছে। একই সাথে তিনি চূড়ান্ত ফলাফলে যেসকল প্রার্থী অকৃতকার্য হয়েছে তাদের পরবর্তীতে আবার প্রস্তুতি নিতে আহবান জানান।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *