জামালপুরে অতিরিক্ত পুলিশ সুপার মোরশেদা খাতুনের যোগদান ফুলেল শুভেচ্ছায় সিক্ত
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) হিসেবে যোগদান করেছেন জনাব মোরশেদা খাতুন।
গত রবিবার (০৭ সেপ্টেম্বর) তাঁর যোগদান উপলক্ষে, জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয় নিজ কার্যালয়ের অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বরণ করে নেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহেল মাহমুদ, পিপিএম সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ।
