উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১:০০ ঘটিকায় জামালপুর পুলিশ লাইন্স ভেন্যুতে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর।

সভার শুরুতেই পূর্ববর্তী অপরাধ পর্যালোচনা সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। পরে সভায় জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, জেলার মুলতবি মামলা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ জেলার গোয়েন্দা কার্যক্রম বিষয়ে বিস্তর আলোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সামগ্রিক বিষয়াদি নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। আগামী শারদীয় দুর্গা পূজা উৎযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভায় পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীলতার সাথে কাজ করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে তিনি প্রত্যেককে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

উক্ত অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম,জামালপুর;  মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জামালপুর;  মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল); মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল),জামালপুর; মোঃ রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার; জামালপুর, নাজমুস সাকিব ওসি ডিবি-১ জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ওসি ডিবি-১; ওসি ডিবি-২; ডিআইও-১; ডিআইও-২; ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জবৃন্দ, ট্রাফিক এবং কোর্ট ইন্সপেক্টর’গণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *