জামালপুরে মাদক পাচারের সময় একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃগতকাল রাতে জামালপুর–দেওয়ানগঞ্জ সড়কের কম্পপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- জামালপুর সদরের কাচাসড়া গ্রামের ট্রাকচালক খোকন এবং বেলটিয়া এলাকার হেলপার সজল।
আটককৃত ট্রাকের মালিক দেওয়ানগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী দুর্গা এন্টারপ্রাইজের মালিক শ্যামল চন্দ।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় জামালপুর শহরের কম্পপুর এলাকায় অভিযান চালিয়ে ভূট্টা ভর্তি একটি ট্রাকসহ তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭০ পিস ট্যাপেনটাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
