মাদারগঞ্জ সার্কেলে নতুন এএসপি মোস্তাফিজুর রহমান ভূঞার যোগদান
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মাদারগঞ্জ সার্কেলের নতুন এএসপি হিসেবে যোগদান করেছেন মোস্তাফিজুর রহমান ভূঞা। তিনি ১৩ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে যোগদান করেছেন বলে জানা গেছে।
নতুন এই পুলিশ কর্মকর্তার যোগদানের জন্য তাঁকে জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। মহান আল্লাহ পাক যেন তার নিজ অর্পিত দায়িত্ব পালন করতে তৌফিক দান করেন। এজন্য তিনি সকলের নিকট সার্বিক সহযোগিতা ও দোয়া চেয়েছেন।
