মেলান্দহে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও পথসভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহে উপজেলা যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শোভাযাত্রাটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আধুনিক অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক পথ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জামালপুর -৩ আসনের বিএনপির এমপি প্রার্থী মেলান্দহ -মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল বিএনপি,বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট এর নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রীর নাম বেগম খালেদা জিয়া, সবচেয়ে বেশি জনপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই আগামী দিনে বিএনপির জনপ্রিয়তাকে ধরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীক ভোট দিয়ে এদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। মেলান্দহ উপজেলা পৌর দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ গফুর ও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান আখতারের যৌথ সন্ঞালনায় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল, সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
