জামালপুর সদর থানার ওসির বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ০২ নভেম্বর রবিবার জামালপুর সদর থানার সাবেক অফিসার ইনচার্জ আবু ফয়সল মোঃ আতিক, পুলিশ পরিদর্শক (নিঃ)-এর বদলিজনিত বিদায় উপলক্ষে সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে, পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সহকর্মীবৃন্দ বিদায়ী কর্মকর্তার কর্মদক্ষতা, সততা ও নিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর সাথে কাজ করার অভিজ্ঞতা ও স্মৃতিচারণকালে উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয়, জেলা পুলিশ জামালপুরের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার জামালপুর (সদর সার্কেল) জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুস সাকিব, কোর্ট ইন্সপেক্টর-১ মোঃ আবুল হোসেন জামালপুর, মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (নিঃ), অপরাধ শাখা, পুলিশ অফিস, জামালপুর;এবং এস.এম. আনোয়ার নাসিম, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিআইও-১, বিশেষ শাখা (ডিএসবি)’ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। আবু ফয়সল মোঃ আতিক একজন সৎ, দক্ষ, মেধাবী ও সাহসী পুলিশ অফিসার। তিনি দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সাথে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।
