উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে জামালপুর সদর উপজেলার ইটাইল ইউনিয়নের মির্জাপুর এলাকায় এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রহ্মপুত্র নদের ভাঙনে ক্ষতিগ্রস্ত প্রায় দুই শতাধিক পরিবার অংশ নেন।

শনিবার সকালে ইটাইল ইউনিয়নের মির্জাপুর এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনের বক্তব্য রাখেন- মেরি, আব্দুল লতিফ, স্বপন মিয়া, নিলুফা আক্তার, আব্দুল খালেক ও মোতালেব মিয়া।

এ সময় বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদের পাড় ঘেঁষে থাকা এই জনপদটি কৃষিনির্ভর এলাকা। গত দুই বছরে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে পাঁচ শতাধিক কৃষকের জমি নদীগর্ভে বিলীন হয়েছে। পাশাপাশি প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। এতে হুমকির মুখে রয়েছে ইটাইল থেকে নরন্দি আঞ্চলিক সড়কটিও।

বক্তারা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন দাবি বাস্তবায়িত না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *