উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ
মতবিনিময় সভায় জেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *