উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মহিরামকুলে জমি সংক্রান্ত বিরোধ প্রতিপক্ষের উপর হামলা 


জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়নের মহিরামকুল গ্রামে জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুাতার জের ধরে একই এলাকার বাসিন্দা এক পক্ষ ১০/১১ টি গাছ কেটে নিয়ে যাওয়া কে কেন্দ্র করে উপর পক্ষ প্রতিবাদ করলে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় একই গ্রামের বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে মোঃ শামছুল হক( ৪৫) ও আলম মিয়াসহ ২ জন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় শামছুল হক কে প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে তাহার অবস্থার অবনতি হলে তাঁকে উন্নতি চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর রোজ শনিবার বিকাল আনুমানিক ৫টার দিকে মেলান্দহ উপজেলার মহিরামকুল গ্রামের বাসিন্দা মৃত আব্দুল করিমের ছেলে আলম মিয়া, শামছুল হকদের সাথে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের দখলীকৃত ০১/১১ টি মেহগনি, ইউকিলিপ্টার ও একাশি গাছ তাদের অনুপস্থিততে কেটে নিয়ে যায় একই এলাকার বাসিন্দা প্রতিপক্ষ জসিম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম ময়না (৩২), আশরাফুল ইসলাম (৩৫), জসিম উদ্দিনের মেয়ে মোছাঃ ইয়াসমিন (৪০)ও তাঁর স্ত্রী মোছাঃ আফরোজা বেগম রিক্তা এবং আরিফুলের স্ত্রী মোছাঃ সুমি (৩০) আশরাফুলের স্ত্রী মোছাঃ লিপি বেগম (৩০)সহ আরো অজ্ঞাত নামা৪/৫ সহ একদলভুক্ত দাঙ্গাবাজ, ভূমি দস্যু, সন্ত্রাসী সংঘবদ্ধ চক্র। এই ঘটনায় পরে মৃত আব্দুল করিমের ছেলে আলম মিয়া, শামছুল হকরা এই নিয়ে ঘটনার দিন ১৩/১২/২০২৫ ইং তারিখে বিকেল ৫টার দিকে এই গাছ কেটে নিয়ে যাওয়ার প্রতিবাদ করতে গেলে কথা-কাটাকাটির এক পর্যায়ে অপর প্রতিপক্ষ আরিফুল ইসলাম ময়না গংরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে তাদের উপর সন্ত্রাসী কায়দায় হত্যার উদ্দেশ্য হামলা চালিয়ে তাদেরকে মারধোর করে এতে অপর পক্ষ শামছুল হকের মাথায় দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত করে এতে সে মাটিতে লুটিয়ে পড়ে এছাড়াও তাঁর পরিবারের লোকজনকে এলোপাতাড়িভাবে দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এতে একই পরিবারের ২/৩ জন আহত হয়। আহতদের মধ্যে শামছুল হকের অবস্থা গুরুতর হলে তাঁকে প্রথমে মেলান্দহ উপজেলা হাসপাতালে এবং পরে তাঁকে উন্নতি চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে মেলান্দহ থানার একটি মামলা দায়ের করা হয়েছে। মেলান্দহ থানার মামলা নং১৩ তারিখ ১৯/১২/২০২৫ ইং ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৪২৭/১১৪/৫০৬ পেনালকোড রুজু করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই তারিকুল ইসলাম বলেন, মামলা হয়েছে আমি আসামিদেরকে জরুরি গ্রেফতার করা হবে। এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, থানায় মামলা নেওয়া হয়েছে আসামিদের কে গ্রেফতার অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *