উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

পুলিশ সুপার জামালপুর মহোদয় কর্তৃক মাদারগঞ্জ মডেল থানা পরিদর্শন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ  ২১ ডিসেম্বর রোজ সোমবার জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয় মাদারগঞ্জ মডেল থানা পরিদর্শন করেন।

পুলিশ সুপার মহোদয় থানায় পৌঁছালে সহকারী পুলিশ সুপার ( মাদারগঞ্জ সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁঞা এবং মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, অফিসার ইনচার্জ তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকল কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং থানার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধির পাশাপাশি কর্মক্ষেত্রে আরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় পুলিশ সুপার মহোদয় মাদারগঞ্জ সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এর আগে পুলিশ সুপার মহোদয় মাদারগঞ্জ মডেল থানায় পৌঁছালে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

উক্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *