বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মেলান্দহে বিএনপির দলীয় কার্যালয়ে কোরআন খতম অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়া আজ ভোর ৬ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না…… রাজিউন) ।এ উপলক্ষে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে খতমে কুরআন দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু দলীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মেলান্দহ বাজার প্রদক্ষিন করে ব্যবসায়ী ও জনসাধারণের কাছে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার কামনায় দোয়া কামনা করেন। পরর্বতীতে দলীয় কার্যালয়ে খতমে কোরআন তিলাওয়াত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সিনিঃ সহ- সভাপতি আনোয়ারুল কাদির তালুকদার শ্যামল, যুগ্ম – সাধারণ সম্পাদক আব্দুল আলীম তালুকদার লেবু, কোষাধ্যক্ষ লুৎফুর রহমান লিটন,প্রবাসী কল্যাণ সম্পাদক শাহিনূর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক মিনহাজ উদ্দীন, পৌর যুবদলের আহ্বায়ক মোবারক হোসেন, সিনিঃ যুগ্ম – আহ্বায়ক আক্তারুজ্জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান, যুগ্ম – আহ্বায়ক শাহিন ইসলাম, উপজেলা ছাত্রদলের সিনিঃ যুগ্ম – আহ্বায়ক তারিকুল ইসলাম তামীম, যুগ্ম – আহ্বায়ক মুহাম্মদ লিখন খন্দকার, কেএম সোহেল, মোজাম্মেল হক, ছাত্রনেতা রক্তিম সহ নেতৃবৃন্দ।
