উপজেলার সংবাদজামালপুর

জামালপুরে যাচাই বাছাইয়ে ৩টি সংসদীয় আসনে ১২ জনের মনোনয়ন বাতিল

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ উৎসবমূখর পরিবেশে জামালপুরের ৫টি সংসদীয় আসনের মধ্যে গতকাল ৩ জানুয়ারি শনি ৩ টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। জামায়াতের ১ জন, জাতীয় পার্টির ৩ জনসহ ১২ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার মোহাম্মদ ইউসুপ আলী।

জামালপুর-১ ( দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের মুহাম্মদ নাজমুল হক সাঈদী ও ইসলামি আন্দোলন বাংলাদেশের আব্দুর রউফ তালুকদারের মনোনয়ন বৈধ হয়েছে। ত্রুটি থাকায় বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়ন।

জামালপুর-২ ( ইসলামপুর) আসনে বিএনপির

সুলতান মাহমুদ বাবু, জামায়াতের ড. অধ্যক্ষ ছামিউল হক ফারুকী ও ইসলামি আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মোস্তফা আল মাহমুদসহ ৬ জনের মনোনয়ন।


জামালপুর-৩ ( মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল, জাতীয় পার্টির মীর শামসুল আলম লিপটন ও ইসলামি আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারীসহ ৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন কারনে বাতিল করা হয়েছে জামায়াতের মোঃ মুজিবুর রহমান আজাদী ও স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমানসহ ৫ জনের মনোনয়ন পত্র বাতিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *