মেলান্দহে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট, জনাব,মোহাম্মদ ইউসুপ আলী মহোদয় এর আগমন উপলক্ষে মেলান্দহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে মেলান্দহ উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন জামালপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুপ আলী। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠ নিরপেক্ষ হবে।
এজন্য প্রশাসন দিন রাত কাজ করে যাচ্ছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ইতিমধ্যে আমি মিটিং করেছি এবং উপজেলা পর্যায়ে মিটিং করবো, সরকারি বিভিন্ন স্থাপনা বেদখল ও অবৈধ ইটভাটার অভিযান চলবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জোতি,
অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ক্বারী হামিদুল হক,স্বাগত বক্তব্য রাখেন জুলাই আন্দোলনের নিহতের বড় ভাই শহিদুল ইসলাম , বক্তব্য রাখেন, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব, মেলান্দহ উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সুকুমার চন্দ্র দাস, উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়,কৃষি অফিসার, আব্দুর রৌফ, সমাজ সেবা অফিসার আরিফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভূইয়া, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইকবাল হাসান, মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হুরাইরা, প্রমুখ।
