উপজেলার সংবাদজামালপুর

ময়মনসিংহ কোতোয়ালী থানায় নতুন ওসি নাজমুস সাকিব জনতার আস্থার প্রতীক

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ময়মনসিংহ সদর কোতোয়ালী মডেল থানার বর্তমান অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন, মোঃ নাজমুস সাকিব, তিনি ডিসেম্বর ২০২৫ সালে থানার দায়িত্ব গ্রহণ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই অল্প সময়ের মধ্যেই তিনি সাধারণ মানুষের কাছে একজন জনবান্ধব, সাংবাদিক বান্ধব, সৎ ও কর্মঠ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।তিনি নতুন ওসি হিসেবে যোগদান করলেও তাঁর কাজের দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিক আচরণে ইতোমধ্যে ময়মনসিংহ সদর কোতোয়ালী থানা এলাকায় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ আগের তুলনায় দ্রুত সেবা পাচ্ছেন ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

কোতোয়ালী মডেল থানার নতুন ওসি মোঃ নাজমুস সাকিবের অন্যতম গুণ হলো-তিনি জনগণের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আইনগত সীমার মধ্যে থেকে সমস্যার দ্রুত সমাধানে আন্তরিকভাবে কাজ করেন থাকেন, থানায় অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

এলাকায় অপরাধ দমনে তিনি নিয়মিত টহল জোরদার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান এবং কিশোর গ্যাং ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নতুন ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই থানার পরিবেশ আরও সুশৃঙ্খলাপূর্ণ হয়েছে এবং পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব অনেকটাই কমে এসেছে।তিনি একজন দক্ষ, চৌকস ও মানবিক ভূষিত পুলিশ অফিসার হিসেবে ওসি মোঃ নাজমুস সাকিব ময়মনসিংহ বাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছেন, সর্বোপরি আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় তাঁর এই নিষ্ঠা অব্যাহত থাকলে ময়মনসিংহ সদর কোতোয়ালী মডেল থানা আরও এক ধাপ এগিয়ে যাবে-এমনটাই প্রত্যাশা করছেন ময়মনসিংহ কোতোয়ালী থানার সাধারণ মানুষ ও এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *