মেলান্দহে জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দের সাথে বিএনপির এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের সাথে মতবিনিময়

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর -৩ (মেলান্দহ – মাদারগঞ্জ) আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষের এমপি পদপ্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মেলান্দহ উপজেলা শাখার নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মেলান্দহ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা রুহুল আমিন (দাঃ বাঃ)। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি,জামালপুর -৩ আসনের বিএনপির এমপি পদপ্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলেম উলামাদের সাথে সুসম্পর্ক ছিলো, আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসতে পারে তাহলে আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ইনসাফের নীতি অনুয়ায়ী রাষ্ট্র পরিচালনা করবেন ইনশাআল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মুফতি শামছুদ্দিন (দাঃ বাঃ)।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মেলান্দহ উপজেলা শাখার সাধারণ সম্পাদক, মূফতি সোলাইমান এর সন্ঞালনায় আরো বক্তব্য রাখেন,
মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব এম,রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মন্জু প্রমুখ। আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি আলী আকবর কমিশনার,উপজেলা বিএনপির কোষাদক্ষ বিষয়ক সম্পাদক,লুৎফর রহমান লিটন, উপজেলা বিএনপির উপদেষ্টা সেলিম আজাদসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
