জামালপুর -৩ আসনের ধানের শীর্ষের এমপি প্রার্থী বাবুলের সহধর্মিণী তুহিন আক্তার শিউলির গণসংযোগ উঠান বৈঠক

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ আজ ৩০ জানুয়ারি শুক্রবার সকালে
মাদারগঞ্জ পৌরসভায় ১ নং ওয়ার্ডে চর গাবেরগ্রাম এলাকায় জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষে তার সহধর্মিণী তুহিন আক্তার শিউলী ধানের শীর্ষের ভোট প্রার্থনা করে জনসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মো মহব্বত হোসেন,মাদারগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি মো: বেলাল হোসেন,পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ শহর শ্রমিকদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।
