উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

কুলিয়ায় বিএনপির মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে ধানের শীর্ষ প্রতীকের ভোট প্রার্থনা করেন কুলিয়া ইউনিয়ন ছাত্র দল,সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। কুলিয়া ইউনিয়নের ২, ৩ নং ওয়ার্ডের কুলিয়া মধ্যেপাড়া,দক্ষিণপাড়া উত্তর কুলিয়া,পশ্চিমপাড়া কুলিয়া মধ্যেপাড়ার বড়বাড়ীসহ বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদের কাছে ধানের শীর্ষ প্রতীকের ভোট প্রার্থনা করেছেন।এ সময় উপস্থিত ছিলেন কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক মোঃ রুহুল আমিন রাজু, উপজেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা ছাত্র দলের সহ সম্পাদক শান্ত, কুলিয়া ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জাহিদুল,সাধারণ রুবেল,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শিপন মিয়া, ছাত্র দল নেতা রাকিব সেচ্ছাসেবক দলের নেতা জহুরুল মন্ডল, সাহেব আলী প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *