উপজেলার সংবাদজাতীয়জামালপুরমেলান্দহ

মেলান্দহে মহান একুশে ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একুশের প্রথম প্রহরে মেলান্দহ শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করলেন জামালপুর -৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল ও উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণির পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়াও মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে মেলান্দহ উপজেলা বিএনপির ও পৌর বিএনপি মেলান্দহ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর -৩ আসনের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। আরো উপস্থিত ছিলেন মেলান্দহ
পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার,মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু,উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, সহসভাপতি আলী আকবর কমিশনার, সহসভাপতি ও কুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, সহসভাপতি ফজলুল কাদের হেলাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেবু তালুকদার, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসানুর রহমান খান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এম এ গফুর, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান,সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম মিয়া,ছাত্র দলের আহবায়ক মনিরুজ্জামান শিপলু ফকির, সদস্য সচিব রকিব হাসান রনিসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *