ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের জামালপুর জেলা সফর

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃআজ রবিবার (০১ মার্চ ২০২৬ খ্রি.) বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি, ময়মনসিংহ জামালপুর জেলা সফর করেন। এসময় মাননীয় বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানান জেলা প্রশাসক মুহাম্মদ ইউসুপ আলী মহোদয় এবং পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক ।
পরবর্তীতে জেলা পুলিশ, জামালপুর-এর একটি সুসজ্জিত ও চৌকস দল বিভাগীয় কমিশনারকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
