মেলান্দহে সাম্য’ ৮৫– এর সৌজন্যে আলোচনা দোয়া ও ইফতার মাহফিল

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ সাম্য’ ৮৫ –এর সৌজন্যে মেলান্দহে আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৯ মার্চ সোমবার মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর ২য় তলায় রিপোর্টাস ইউনিটিতে মিঙ্গেল লিমিটেড এজেন্ট এর আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মোঃ মোরশেদুল আলম,ডিরেক্টর, মিঙ্গেল লিমিটেড ও সহকারী কমিশনার, বাংলাদেশ স্কাউট, মেলান্দহ উপজেলা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সফল যুগ্ম সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিন। বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল আলিম, সাংবাদিক আলমগীর আহমেদ, পল্লী কন্ঠের ভারপ্রাপ্ত জিয়াউর রাফী, বিশিষ্ট ব্যবসায়ী রুকনুজ্জামান রকেট প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেলান্দহ রিপোর্টাস ইউনিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক মোঃ শাহজামাল।
