পূর্ব ছবিলাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের গাছ কর্তন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের পূর্ব ছবিলাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের গাছ কেটে নিয়ে গেছে অপর প্রতিপক্ষ। ঘটনার সূত্রে জানা গেছে, ঘোষেরপাড়া ইউনিয়নের পূর্ব ছবিলাপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেন,সিরাজুল ইসলাম সাবেক মেম্বার গংদের সাথে একই এলাকার পাশাপাশি বাড়ির বাসিন্দা, রুকন,আলম মিয়া,সোলাইমান, খোকন,ছামিউল গংদের সাথে দীর্ঘদিন যাবত বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে গত ৮ মার্চ বেলা সাড়ে ১১ টার দিকে সীমানার সাথে বিল্লাল হোসেন গংদের একটি নারিকেল গাছ কেটে নিয়ে যায় প্রতিপক্ষ রুকন,আলম মিয়া গংরা, যাহার আনুমানিক মূল্য ৩৫ হাজার টাকা। এ সময় বিল্লাল হোসেন গংরা বাধা দিতে গেলে প্রতিপক্ষ রুকন গংরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে তাদেরকে মারমুখী আচরণ করে। এ সময় বিল্লাল হোসেন গংরা ৯৯৯ লাইনে কল দিলে তাৎক্ষনিক মেলান্দহ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে তাদেরকে মারধোর করতে না পেরে তাদের হুমকি ধামকী প্রদর্শন করে চলে যায়। এই ঘটনায় বিল্লাল হোসেন বাদী হয়ে মেলান্দহ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে মেলান্দহ থানার এএসআই হারুন অর রশিদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সঠিক তদন্ত করে জরুরি আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
