আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ট্রেনে কাটাপড়ে স্বর্ণব্যবসায়ীর মৃত্যু

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকার স্বর্ণব্যবসায়ী (বসাক শিল্পালয়) রনজিৎ কুমার বসাক (৬৩) চলন্ত আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সামনে কাটাপড়ে মারা গেছেন। ট্রেনের চোটে তার দেহ টুকরো টুকরো হয়ে গেছে।

জানা গেছে, জামালপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ অভিমুখী আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি বুধবার বেলা ৩টা ৫ মিনিটে ঝিনাই রেলসেতু অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল থেকে রনজিৎ কুমার বসাকের মরদেহ উদ্ধার করে জামালপুর রেলওয়ে থানায় নিয়ে যান।
বুধবার রাতে রনজিৎ কুমার বসাকের স্ত্রী সঞ্চিতা বসাক ও তাদের দুই ছেলে প্রীতম বসাক ও রীতম বসাক আত্মীয়স্বজন, শহরের অন্যান্য স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে জামালপুর রেলওয়ে থানায় মরদেহ নিতে যান।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে রনজিৎ কুমার বসাকের মরদেহের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে এভাবে তার মারা যাওয়ার প্রকৃত কোনো কারণ জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *