জামালপুর

জামালপুর জেলা কৃষকলীগের সভাপতির বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ

 মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি : নানা রকম প্রতারণা করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে জামালপুর জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ ও তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম এর উপর। সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের সৈয়দ মহসিন আলীর ছেলে।

রবিবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন একই এলাকার জয়রামপুর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে মো. মাহাবুব আলম ও জামালপুর পৌর শহরের জিগাতলা এলাকার মতিউর রহমানের মেয়ে মুক্তা খানম।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, জামালপুর জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ ও তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম তাদের দুজনের কাছ থেকে বিভিন্ন সময় জমি কিনা, ঠিকাদারী ব্যবসা ও বিদেশে লোক পাঠানোর নাম করে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মোখলেছুর রহমানের বিরুদ্ধে এসব প্রতারণার একাধিক মামলা আদালতে চলমান আছে।

তারা আরও বলেন, টাকা লেনদেনের সমস্ত প্রমাণ থাকা সত্তে¦ও কৃষকলীগের ঐ সভাপতি কোন প্রকার টাকা ফেরত দেয়নি বরং তাদের  নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে।

একই দিনে জামালপুর প্রেসক্লাবের মিলনায়তনে মো. মাহাবুব আলম ও মুক্তা খানমের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করেন জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ ও তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম। 

এসময় তারা তাদের উপর আনীত সব অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, মাহাবুব আলম তাদের কর্মচারী ছিল এবং মুক্তা খানমের সাথে তাদের কোন পরিচয় নেই। মাহাবুব ও মুক্তা দুজন যোগসাজসে তাদের সম্মানহানী করার জন্য সাক্ষর জাল করে বিভিন্ন প্রমান তৈরী করে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *