উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

ঈদুল ফিতর উপলক্ষে মাহমুদপুরে গরীব অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন নুরে আলম তালুকদার রুনু


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবতার সেবাই এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক জি.এস এবং মেলান্দহ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সফল জিএস ও মেলান্দহ উপজেলা বিএনপির বর্তমানে যুগ্ম সাধারণ সম্পাদক, ৩নং মাহমুদপুর ইউনিয়নবাসীর গণমানুষের নেতা সাবেক সফল ছাত্র নেতা মোঃ নূরে আলম তালুকদার রুনু।

তিনি গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

মানবতার এই মহৎ উদ্যোগ কে নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ। এমন কার্যক্রম সমাজে সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করবে—এই প্রত্যাশা সাধারণ মানুষের মাঝে রইলো। তিনি সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান এবং তিনি যেন ভবিষ্যতে এই ধরনের কাজে মানুষের পাশে এগিয়ে আসতে পারে এবং দেশ ও দশের ক্ষেদমত করার তৌফিক দান করেন এমন প্রত্যাশা করে মহান আল্লাহ পাকের কাছে শোকরিয়া আদায় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *