উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুরে কালবৈশাখী ঝড়ে মা ও ২ মেয়ে এবং বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের মেলান্দহ উপজেলার পূর্বদাগী এলাকায় সোমবার ভোর ৫টার দিকে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, পূর্বদাগী এলাকার মৃত আব্দুল গনির স্ত্রী খুকি বেগম (৭০), মেয়ে ফাতেমা আক্তার (৪৫) ও ফরিদা আক্তার (৩৭)।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে মেলান্দহ উপজেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। ওই ঝড়ে পূর্বদাগী গ্রামের আবদুল গণির স্ত্রী ও তার দুই মেয়ে ঘরে অবস্থান করছিলেন। ঝড়ে ৩টি গাছ ঘরের ওপর ভেঙে পরে। এ সময় ঘরে থাকা মা ও দুই মেয়ে ঘরের মধ্যে চাপা পড়ে মারা যায়। পরে সকাল ৭টার দিকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে মা ও দুই মেয়ের মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান বলেন, ভোর রাতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপরে গাছ পড়ে চাপায় মা ও মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে।
তিনি আরো জানান মেলান্দহের হাজরাবাড়ী পৌর এলাকার কড়ইচুড়া গ্রামে রোববার বিকেলে রান্না করার সময় বজ্রপাতে মর্জিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *