একজন রাজনীতিবিদের কাছে প্রত্যাশা
মেলান্দহ প্রতিনিধি : পুরনো দিনের স্মৃতি বিজড়িত দিনের আমার একটি ছবি। আমি সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু ও আমার বাম পাশে অবস্থিত প্রবীণ ও নবীনদের ভবিষ্যত রাজনীতির আশা আলোর উজ্জ্বল লক্ষত্র যাহার উপর নির্ভর করবে আগামী দিনের মেলান্দহ উপজেলা বিএনপির রাজনীতি ও সাংগঠনিক গতিশীলতা তিনি হলেন আমাদের মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মন্জু। ইতিমধ্যে তিনি একজন আপাদমস্তক একজন কর্মীবান্দব নেতা। সবাই তাঁর জন্য দোয়া করবেন। তিনি যেন তাঁর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন ইনশাআল্লাহ। একই সাথে আমি এটাও বলতে চাই তিনি যেন আবেগের বসত কোন অন্যায় কে প্রশ্রয় না দেন এবং নিজ দলের বা অন্য কোন গোষ্ঠী বা দলের হাইব্রিড, চামচা, অতিরিক্ত তেলবাজ, তোষামোদকারীদের যেন পশ্রয় না দেয় এটাই সাধারণ মানুষের ও নেতাকর্মীদের প্রত্যাশা। বিশেষ করে গত ১৭ বছরে যাদের আন্দোলন সংগ্রামে, মিটিং মিছিলে অংশ গ্রহণ করতে দেখি নাই তাদেরকে যেন প্রাইরটি না দেন। আজকাল দলের মধ্যে কিছু নতুন নতুন নেতাদের আবির্ভাব ঘটেছে তাদের থেকে সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক যেন তাঁকে এই দায়িত্ব পালন করতে সহায়ক হোন। আমিন
