উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ৫শ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ রুহুল আমিন রাজু, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের মাদারগঞ্জ থানা পুলিশ ৫শ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আটককৃতদের জামালপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল সোমবার (২৭ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, উপজেলার চরপাকেরদহ পশ্চিমপাড়া এলাকার মৃত মুরাদুজ্জামানের ছেলে নিজাম উদ্দিন (৪১) এবং বাংলা বাজার এলাকার ঠান্ডু মিয়ার ছেলে সুজন মিয়া (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নিয়মিত অভিযানের অংশ হিসেবে এলাকায় টহল দিচ্ছিলেন। রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, মাদক কেনাবেচার উদ্দেশ্যে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে  পুলিশ দ্রুত অভিযান চালিয়ে নিজাম উদ্দিন ও সুজন মিয়াকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫শ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্নেহাশীষ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ওসি শ্নেহাশীষ রায় আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। যুবসমাজকে মাদকের মরণব্যাধি থেকে রক্ষা করতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদারগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত করতে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *