মেলান্দহে অটোসহ এক ছিনতাইকারী আটক
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয়ের নির্দেশক্রমে এবং মাদারগঞ্জ সার্কেল সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞার সার্বিক তত্বাবধানে গত ২৪ ঘন্টায় মেলান্দহ থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে, ২৮ এপ্রিল রাত ২২৩০ টায় ঘটিকায় জামালপুর জেলার মেলান্দহ উপজেলাধীন ভালুকা এলাকা হতে মেলান্দহ থানা পুলিশ ০১ জন ছিনতাইকারীকে আটক করেন। আটককৃত নাম সুজন মিয়া,
পিতা- মোঃ বাদশ৷ সাং-কাজিরপাড়া, মেলান্দহ, জামালপুর। জানা যায় তিনি অটোরিকশা ছিনতাই করার চেষ্টা করলে জনগণ তাকে আটক করে।
অটো চালককে হাত, পা ও মুখ বেঁধে অটো ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় জনগণের সহযোগিতায় আসামি সুজন মিয়া কে গ্রেফতার করে এবং ছিনতাইকৃত অটো উদ্ধার করে। এই বিষয়ে
মেলান্দহ থানার একটি মামলা দায়ের করেছেন যাহার মামলা নং ১৯, তারিখ: ২৯-০৪-২৬ ইং, পেনাল কোড ৩৯৪ ধারা, রুজু করা হয়।
এই বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে অদ্য ইং ২৯-০৪-২৬ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অটো ছিনতাই চক্রের অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে জানা গেছে।
