মাদারগঞ্জে কাটাখালি খাল পুনঃখননের উদ্বোধন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃজামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় কাটাখালি খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান বাবুল, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ-সম্পাদক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুমন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা; উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক; মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান; সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান; সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ মজনু ফকির; উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস; চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব তরফদার; শফিউল ইসলাম স্বপনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত হবে।
