মেলান্দহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৬ উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ৫ মে মঙ্গলবার বেলা ২টার দিকে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর -৩ ( মেলান্দহ -মাদারগঞ্জ) সংসদীয় আসনের সাংসদ কেন্দ্রীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী চকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার,, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও সহসভাপতি আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, সাবেক সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নূরুল আলম সিদ্দিকী,উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সফল কেন্দ্রীয় ছাত্র ও যুবদল নেতা গোলাম হাফিজ নাহিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ হোসেন প্রমুখ। ফাইনাল খেলার অংশ গ্রহণ করেন ৫নং চর নবীন সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ (বালক) বনাম বাগবড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়( বালক) খেলায় ৫নং চরনবীন সরকারি প্রাথমিক বিদ্যালয় ০৩ – এবং বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ০ গোল করে। চ্যাম্পিয়ান হন ৫নং চরনবীন সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপর দিকে বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ (বালিকা) বনাম পশ্চিম ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ(বালিকা) হারিয়ে চ্যাম্পিয়ান হন বেলতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানারআপ হয়েছেন বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
খেলার ধারাভাষ্যকার ছিলেন, বাগাডোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জাকিয়া ইয়াসমিন, চরবানী পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ,বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও আবদুল জলিল,মেলান্দহ উত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুরাইয়া খাতুন প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি জামালপুর -৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল ও মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরাসহ অতিথিবৃন্দরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
