মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেলে আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি: সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞার নেতৃত্বে ইতিবাচক পরিবর্তন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞার সার্বিক তত্ত্বাবধান, দক্ষ নেতৃত্ব এবং কার্যকর পদক্ষেপের ফলে এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় ইতিবাচক পরিবর্তন এসেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদক, জুয়া, বাল্যবিবাহ, খুন, সন্ত্রাস, ধর্ষণ, ইভটিজিং, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা ও বাস্তবায়নের ফলে মাদক সংশ্লিষ্ট অপরাধ অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
এছাড়াও অসামাজিক কার্যকলাপ, অশ্লীলতা ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান, সচেতনতামূলক কর্মসূচি এবং জনসম্পৃক্ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করায় অপরাধ প্রতিরোধে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে।
ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় প্রশাসনের স্বচ্ছতা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরে এসেছে। পুলিশের এ ধরনের উদ্যোগে জনমনে স্বস্তি বিরাজ করছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধারাবাহিক কার্যক্রম অব্যাহত থাকলে মেলান্দহ-মাদারগঞ্জ সার্কেল একটি আদর্শ ও শান্তিপূর্ণ এলাকায় পরিণত হবে।
