উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি মেলান্দহ পৌরসভার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। এতে প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা, নাগরিক সেবার মানোন্নয়ন, আধুনিক অফিস ব্যবস্থাপনা এবং জনবান্ধব সেবা নিশ্চিতকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেলান্দহ পৌরসভার প্রশাসক ও মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। তিনি বলেন, দক্ষ ও দায়িত্বশীল জনবল গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণের বিকল্প নেই। জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে সরকারি সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গঠনে সকলকে একযোগে কাজ করতে হবে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *