উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহের দাউদপুর জামে মসজিদের ভিত্তি প্রস্তুর স্থাপনের শুভ উদ্বোধন

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরের মেলান্দহ উপজেলার দাউদপুর জামে মসজিদের নতুন ভবনের ভিত্তি প্রস্তুত কাজের শুভ উদ্বোধন করেছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
গত ১৫ মে শুক্রবার বাদ জুমা নামাজের পর আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মুসল্লি, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান সমাজকে নৈতিকতা ও মানবিকতার শিক্ষা দেয়। একটি সুন্দর ও আধুনিক মসজিদ নির্মাণ এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মসজিদের উন্নয়ন, খেদমত ও ধর্মীয় কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি নতুন ভবন নির্মাণ কাজের জন্য ব্যক্তিগত অনুদান প্রদান করেন এবং ভবিষ্যতেও উন্নয়নমূলক কাজে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় তিনি আরও বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নেও সবাইকে এগিয়ে আসতে হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে দাউদপুর জামে মসজিদ একটি দৃষ্টিনন্দন ও আধুনিক ইসলামী শিক্ষা ও ইবাদতের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে।
স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী সাংসদের এমন মানবিক ও উন্নয়নমুখী উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, মসজিদের নতুন ভবন নির্মাণের মাধ্যমে ধর্মীয় পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং মুসল্লিদের নামাজ আদায়ে সুবিধা বৃদ্ধি পাবে। এসময় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, সহসভাপতি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম হাফিজ নাহিন,কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, অধ্যাপক সুলতান মাহমুদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *