জামালপুরে শ্রমিক কল্যাণের উপজেলা দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা দায়িত্বশীল সমাবেশ সরদারপাড়া হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
১৫ মে শুক্রবার শ্রমিক কল্যাণ ফেডারেশনের জামালপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি মামুনুর রশিদ সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোঃ তসলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মোঃ জামিল মাহমুদ, জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি বলেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের জন্য শ্রমিক অঙ্গনে সৎ মানুষের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। ইসলামী অনুশাসন পালনের মাধ্যমেই শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় করা সম্ভব। তিনি উপজেলা দায়িত্বশীলদের শ্রমিকদের মাঝে বেশি বেশি কাজ করার আহ্বান জানান।
