উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

গোবিন্দপুর-নাংলা সড়ক নির্মাণ কাজ পরিদর্শনে চেয়ারম্যান কিসমত পাশা

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ

জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের গোবিন্দপুর-নাংলা সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করেছেন নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।

সম্প্রতি তিনি সড়কটির চলমান উন্নয়ন কাজ সরেজমিনে পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার যুবসমাজ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে চেয়ারম্যান কিসমত পাশা বলেন, “গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে এলাকার কৃষি, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আসে। জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে এই সড়ক নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমি সবসময় জনগণের পাশে আছি।”

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে চলাচলে ভোগান্তি পোহাতে হতো। বর্তমানে রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা এ উন্নয়ন কর্মকাণ্ডের জন্য চেয়ারম্যান কিসমত পাশার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, চেয়ারম্যান কিসমত পাশার নেতৃত্বে নাংলা ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হওয়ায় ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *