উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু বাস্তবায়নের দাবিতে মেলান্দহে স্মারকলিপি প্রদান


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরের মেলান্দহে দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু (সড়ক ও রেলপথসহ) বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মন্জুর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করে “যমুনা বহুমুখী ২য় সেতু বাস্তবায়ন কমিটি, মেলান্দহ উপজেলা”।
স্মারকলিপিতে মাদারগঞ্জ-সারিয়াকান্দি অথবা বাহাদুরাবাদ-বালাসী ঘাট এলাকায় দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু নির্মাণের দাবি জানানো হয়। বক্তারা বলেন, উত্তরাঞ্চলসহ বৃহত্তর জামালপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি এই সেতু। সড়ক ও রেলপথসহ একটি আধুনিক বহুমুখী সেতু নির্মিত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং ব্যবসা-বাণিজ্য, কৃষি ও শিল্পখাত ব্যাপকভাবে সমৃদ্ধ হবে।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ কে এম ইহসানুল হক মন্জু। তিনি বলেন, দ্বিতীয় যমুনা সেতু শুধু একটি অবকাঠামো প্রকল্প নয়, এটি উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক মুক্তির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। দেশের সার্বিক উন্নয়ন ও ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থার জন্য এখনই দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু বাস্তবায়ন প্রয়োজন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় উপস্থিত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র দলের নেতা মিজানুর রহমান, মেলান্দহ সাবেক আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) মোঃ নজরুল করিম খোকন,বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাকিরুল হক মিন্টু, দি ডেইলি ফন্ট নিউজ পএিকারসম্পাদক মেহের উল্লাহ, সাংবাদিক আজম খান, যুবনেতা মাহফুজুল ইসলাম মিষ্টার সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এ দাবি বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা’র কাছে স্মারকলিপি প্রদান করেন মেলান্দহ উপজেলা দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু বাস্তবায়ন কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *